রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী

ডেস্ক রিপোর্ট ।। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বলে মন্তব্য করেন রিজভী। তার অভিযোগ, বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না। যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, সংস্কার চলবে, নির্বাচনও চলবে। অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে।

তিনি আরও বলেন, যারা জনগণের ভোটকে ভয় পায় ও যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক ভোটের কথা বলছে।