বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট ।। খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন করতে গিয়ে গত কয়েক বছর একাধিক দুর্ঘটনা ঘটেছে। ২০২৫ সাল বরণ করতে এবার যেন সেসবের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কঠোর অবস্থানে সরকার। থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে হাই-অ্যালার্টে আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আইনশৃঙ্খলা বাহিনীরও রয়েছে কঠোর পদক্ষেপ। উৎসবের নামে কেউ ফানুস আর আতশবাজি ফোটালে তার বিরুদ্ধে ব্যবস্থাসহ যথাযথ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এবার রাজধানীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত তিন হাজার পুলিশ। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালাবেন।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রক্ষার স্বার্থে রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা ও নতুন বাজার ক্রসিংসহ বিভিন্ন এলাকায় প্রবেশে কড়াকড়ি করেছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি ও শোভাযাত্রা করা যাবে না। সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ।

সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে র‍্যাব

পুলিশের পাশাপাশি র‍্যাব গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এছাড়াও নিরাপত্তা টহল বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে র‌্যাব। সংস্থাটির সাইবার মনিটরিং টিম অনলাইনে সাইবার নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রেখেছে।

চেকপোস্টে সন্দেহ হলে তল্লাশি
ডিএমপির একটি সূত্র জানিয়েছে, ঢাকার থানাগুলোকে নির্দেশনায় বলা হয়েছে, নিজ নিজ থানায় এলাকায় যেন কোনোভাবে ডিএমপির নির্দেশনা অমান্য করে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি কিংবা ফানুস ওড়াতে না পারে।