বুধবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৭
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

ডিএমপির ৮ কর্মকর্তাকে পদায়ন

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা জানায়, গতকাল (বুধবার) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়েছে।

পুলিশ জানায়, অফিস আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. ওমর আলীকে রমনা বিভাগে (পেট্রোল-ধানমন্ডি), তৌফিক আহমেদকে সিটিটিসিতে, শাওন পালিতকে লালবাগ বিভাগে (পেট্রোল-লালবাগ), মো. রাসেল রানাকে কল্যাণ ও ফোর্স বিভাগে (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস), খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা বিভাগে, মাহমুদুল হাসানকে ট্রাফিক-উত্তরা বিভাগে (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন), অনীশ কীর্ত্তনীয়কে মিরপুর বিভাগে (পেট্রোল-পল্লবী) ও মো. ফেরদাউছ হোসেনকে মিরপুর বিভাগে (পেট্রোল-মিরপুর) পদায়ন করা হয়েছে।