বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কক্সবাজারে হাইওয়ে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক কক্সবাজার জেলাধীন হোয়াইক্যং হাইওয়ে থানা কর্তৃক ১টি সফল অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার ৩ জানুয়ারি বিকাল ৫ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সুকান্ত চক্রবর্তী ও সংগীয় ফোর্সসহ কক্সবাজার – টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন গিলাতলি নামক স্থানে ফোর্সসহ অবস্থানকালে হোয়াইকং হতে পালংখালী মুখি একটি যাত্রীবাহী সিএনজিকে থামানোর জন্য সংকেত দিলে সিএনজি চালক পুলিশ দেখে গতি কমালে সিএনজি’র পিছনের সিটে থাকা একজন যাত্রী সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা কালে তাকে ধৃত করাহয়। সিএনজি (কক্সবাজার-থ-১১-৪০৫৭) এর চালক জিয়াউর রহমান সহ অপর যাত্রী ইব্রাহিম এর সামনে উক্ত আসামিকে তল্লাশি করে তার পরিধেয় জিন্স প্যান্টের বাম পকেট হতে তল্লাশি কালে ৪টি নীল রংয়ের প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেটের ভিতর ৪টি নীল রংয়ের বায়ুরোধক প্যাকেট, প্রতি প্যাকেটে ২০০ পিস করে মোট (৪×২০০) ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে তা উপস্থিত স্বাক্ষিদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। সিএনজি চালক জানায় ধৃত আসামী টেকনাফ হোয়াইকং বিজিবি চেকপোস্ট এর পাশ হতে সিএনজিতে যাত্রী হিসাবে উঠেন। ধৃত আসামীর নাম মোঃ আমিন( ১৯), পিতা-কবির আহমেদ ,মাতা হাসিনা বেগম সাং হোয়াইকং বিজিবি চেকপোষ্টের পাশে, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। এব্যাপারে কক্সবাজার জেলার টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়াধীন আছে।