শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ৩

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের বাকেরগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

শনিবার (২২ মার্চ) ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রুহিতারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি তরমুজ বহনকারী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে পটুয়াখালীর দিক থেকে আসা একটি ভাঙারি বোঝাই ট্রাক তরমুজ বহনকারী ট্রাকের পিছন থেকে ধাক্কা দেয়ায় ট্রাক দুটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহত চারজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলাম একজন তরমুজ ব্যবসায়ী তার বাড়ি ঢাকা গাজীপুর বরনি গ্রামে। তিনি তরমুজ ক্রয় করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার স্বীকার হন।
এদিকে ঢাকা বরিশাল মহাসড়কের দুর্ঘটনার স্থানে প্রায় এক ঘণ্টা যানজটের দেখা দিলে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে যানজটমুক্ত করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে দেয়া হবে।