বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে ১০০ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ মিলন হাওলাদার ।। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলার উদ্যোগে অপসোনিন ফার্মা লিমিটেডের সহযোগিতায় ১০০ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুর ২ টায় নগরীর ২৮ নং ওয়ার্ডে কাশিপুরে সংস্থার কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে এবং বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রির মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল।
মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার বলেন, ‌দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা চাই তারা সমাজে আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করুক। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সবসময় তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠানের শুরুতে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ত্রাণ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহায়তা পাওয়ার আশা ব্যক্ত করেন।