বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কাজ, ৫৪ জনকে ৭ দিনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট ।। ঢাকার গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করে র‍্যাব-১। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৩ মার্চ) মধ্যরাতে গুলশান-১-এর আরএম সেন্টারের চতুর্থ তলায় এই অভিযান চালানো হয়।

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, অভিযানে একাধিক নারী কর্মীসহ মোট ৫৪ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১ সূত্র জানায়, স্পা সেন্টারের আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মধ্যরাতে অভিযান চালিয়ে এর সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে।