বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

দুই কৃষককে ফেরতের বিনিময়ে ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি

ডেস্ক রিপোর্ট ।। দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয়কেও ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার পর বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে বিনিময় হয়। উভয়পক্ষের আটকদের হস্তান্তরের পর বাংলাদেশি দুইজনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম।

এর আগে, দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলার এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে।

জানা যায়, সীমান্তের পাশে মাসুদ ও এনামুল নামে দুই কৃষক ধান কাটছিলেন। দুপুর ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিষয়টি জানাজানি হলে নো ম্যানস ল্যান্ডে থাকা দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ভারতীয় নাগরিকরা হলেন—ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম বলেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় বিএসএফ। পরে স্থানীয় বাংলাদেশিরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। রাতে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করে উভয় দেশের নাগরিকদের স্ব-স্ব বাহিনীর কাছে হস্তান্তর করে নিষ্পত্তি করেছি।

এর আগে, এ বছরের ২৪ জানুয়ারি একই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী।