বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ।। উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বরিশালের ক্রীড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল মহানগর ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন -১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে নগরীর বাংলাবাজার এলাকায় এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

ফাইনাল পর্বে বিজয়ের হাসি নিয়ে চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার ছিনিয়ে নেয় দেবটেক এবং রানার্সআপ হয় মিন্টু স্মৃতি সংঘ।

এসময় উপস্থিত ছিলেন- ক্লাবের উপদেষ্টা বৃন্দ, কার্যনির্বাহী সদস্য বৃন্দ ও আমন্ত্রিত গন্যমান্য অতিথিবৃন্দ।

অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ক্লাবের প্রতিষ্ঠাতা মো: সাদ ইসলাম, বিএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: নাহিদ সরোয়ার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।