মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

ভারতে পাকিস্তানের ভয়াবহ হামলায় নিহত ৬, আহত ৩০

অনলাইন ডেস্ক ।। পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার গভীর রাতে ভারতের ব্যাপক বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে তিনজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

এক বিবৃতিতে ভারতীয় সেনবাহিনী জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পুঞ্চ এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সামনের গ্রামগুলোতে ভারী মর্টার শেলিং করেছে।

ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, পুঞ্চের কৃষ্ণা ঘাটি, শাহপুর এবং মানকোট, রাজৌরি জেলার লাম, মাঞ্জাকোট এবং গম্বীর ব্রাহ্মণা থেকে গোলাগুলি চালানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নারী-শিশুসহ আটজন নিহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ।

ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।