মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

গাজা দখলের ইসরাইলি পরিকল্পনা ‘ প্রত্যাখ্যান’ করল সৌদি আরব

অনলাইন ডেস্ক ।। গাজা ভূখণ্ডে সামরিক অভিযান সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ নেওয়ার ইসরাইলি পরিকল্পনাকে ‘সরাসরি প্রত্যাখ্যান’ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নেয়।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

সোমবার ইসরাইল নতুন করে গাজা ভূখণ্ডের কিছু অংশ দখলের পরিকল্পনা অনুমোদন করে। এতে ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা দক্ষিণে সরিয়ে দেওয়ার উদ্যোগ, ত্রাণ সরবরাহ ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ এবং লক্ষাধিক রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

এ ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টার ঘোর বিরোধিতা করে এবং আন্তর্জাতিক প্রস্তাবনা ও আইনের প্রতি অবজ্ঞার জন্য ইসরাইলকে দায়ী করার উপর জোর দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক স্বীকৃতি, আরব শান্তি উদ্যোগ এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অবিচল সমর্থন অব্যাহত রাখবে।

এই বিবৃতির মাধ্যমে রিয়াদ স্পষ্ট করেছে, গাজা দখলের যেকোনো ইসরাইলি প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থি।