মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫১
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

বরিশালে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১মে) বিকাল ৪ টায় বরিশাল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাঁতার প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ শওকত হোসেন,জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ, প্রশিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে ৪০ জন সাঁতার প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।