রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ১:৩০
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

ডেস্ক রিপোর্ট ।। মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা পৃথক দুই মামালায় ৬ দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর সি‌নিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আক্তারের আদালতে উঠোনো হলে তিনি এ আদেশ দেন।

এর আগে, ২২ মে সিংগাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সিংগাইর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর ৪ দিন ও হরিরামপুর থানায় দায়ের হওয়া হামলা ও ভাঙচুর মামলায় আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভী আক্তার।

সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে তদন্ত করছি।’

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন খান বলেন, ‘হরিরামপুর থানায় দায়ের হওয়া ভাঙচুর মামলায় ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এই মামলা সংশ্লিষ্ট অনেক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। সে সব তথ্য আমরা তদন্ত করে দেখছি।’

২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক দশক পর চলতি বছরের ২৫ অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে, হরিরামপুর উপজেলায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরো একটি নাশকতার মামলা রয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে, যা দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।