মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযান, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজনসহ (৫৩) আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতার অপর দুইজন হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) ও আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবীর সুজনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম। একইদিন ভোর পৌনে ৬টার দিকে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।

অন্যদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান হাউজিং এলাকা হতে গোলাম রাব্বানী সরদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক।

গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।