মঙ্গলবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৫
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

সিলেটে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। সিলেটের জাফলংয়ে পরিদর্শনে এসে স্থানীয় শ্রমিকদের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার দুপুর ১২টার দিকে জাফলং পিয়াইন নদী পরিদর্শন শেষে দুই উপদেষ্টার গাড়ি আটকে প্রায় ১৫-২০ মিনিট বিক্ষোভ করেন স্থানীয় শ্রমিকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে তারা হরিপুর গেস্ট হাউসে যান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফলং ইসিএ এলাকায় পরিবেশ ধ্বংস করে কোনোভাবেই বালু-পাথর উত্তোলন করতে দেওয়া যাবে না। পর্যটকবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না। পর্যটনের মাধ্যমে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি করতে হবে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের মাধ্যমে এ এলাকা ধ্বংস হয়ে গেছে। আপাতত এই এলাকা থেকে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না।

তিনি বলেন, এখানে যে ক্রাশার মেশিন আছে সেগুলো সরাতে হবে। এজন্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। এখানকার পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন করলে সিলেটে যে লন্ডন থেকে টাকা আসে তার থেকে বেশি টাকা আসবে। কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কোন দিকে যাব? পাথর উত্তোলন করে কি ধ্বংসের দিকে যাব নাকি এটা পরিবেশগত সৃষ্টি করে বিনোদনকেন্দ্র স্থাপন করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব। সিলেটের সব পর্যটন নিয়ে সামগ্রিক উন্নয়ন নিয়ে একটি পরিকল্পনা করব।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমেদ বলেন, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউসে পৌঁছেছেন।