বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৫১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

গণহত্যার নয়া কৌশল:গাজার ত্রাণের বস্তায় নেশার বিষ

আন্তর্জাতিক ডেস্ক ।। মৃত্যুপুরী গাজায় ইসরাইলি আগ্রাসন চলছেই। ত্রাণ সহায়তার নামেও ক্ষুধার্ত মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বর্বর সেনারা। গুলি চালিয়েই ক্ষ্যান্ত হচ্ছে না তারা।

গাজাবাসীদের হত্যা করতে ত্রাণের বস্তায় নেশার বিষ মিশিয়ে দিচ্ছে ইসরাইলি সেনারা। শুক্রবার গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন-ইসরাইলি সহায়তা কেন্দ্র থেকে বিতরণকৃত আটার বস্তায় অক্সিকোডন (আফিম জাতীয়) নামের ভয়ংকর মাদক ট্যাবলেট পাওয়া গেছে। যার মাধ্যমে মানুষের মৃত্যু হতে পারে। মিডল ইস্ট আই।

গাজার সরকারি মিডিয়া অফিস আরও বলেছে, ‘আমরা এখন পর্যন্ত চারজন নাগরিকের সাক্ষ্য পেয়েছি। যারা এই নেশার ট্যাবলেট আটার বস্তায় খুঁজে পেয়েছেন। গাজা কর্তৃপক্ষ সতর্ক করেছে, ‘কিছু বস্তায় এই মাদক গুঁড়ো করে মিশিয়ে দেওয়া হয়েছে।’

অক্সিকোডন এমন একটি ওষুধ যা সাধারণত ক্যানসার রোগীদের দীর্ঘমেয়াদি তীব্র ব্যথা কমাতে ব্যবহৃত হয়। তবে এটি অত্যন্ত আসক্তিকর ও প্রাণঘাতীও। এটি খেলে শ্বাসকষ্ট, মানসিক বিভ্রম, এমনকি মৃত্যুও হতে পারে।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে আটার ভেতরে থাকা মাদক ট্যাবলেট দেখা গেছে।

গাজার ফার্মাসিস্ট ওমর হামাদ একে ‘গণহত্যার সবচেয়ে ঘৃণ্য রূপ’ বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে গাজার চিকিৎসক খালিল মাজেন আবু নাদা ফেসবুকে লিখেছেন, ‘এই মাদকের মাধ্যমে আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা চলছে।’

গাজার মিডিয়া অফিস ইসরাইলকে এই ভয়াবহ অপরাধের জন্য পুরোপুরি দায়ী করে বলেছে, ‘ইসরাইল অবরোধের সুযোগ নিয়ে সহায়তার নামে এইসব মাদক গাজায় পাচার করছে। যা আসলে সহায়তা নয়, মৃত্যু ফাঁদ।’