মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:১৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

পিছপা হননি নেতারা,গোপালগঞ্জে সমাবেশের মঞ্চে নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা

ডেস্ক রিপোর্ট ।। গোপালগঞ্জ সদরে সমাবেশ মঞ্চে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় সবাবেশ স্থলে এসে তারা পৌঁছান।

সমাবেশে উপস্থিত হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, এ সময় সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

তবে হামলার ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এরপর সেখানে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, ১ জুলাই থেকে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে “১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ” কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এই কর্মসূচি ঘিরে সকালে সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া হামলা হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়িতে।

https://bangla.dhakatribune.com/99221
গোপালগঞ্জজাতীয় নাগরিক পার্টি

আরও পড়ুন
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা
এনসিপি: মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপিসহ কয়েকটি দল বাধা সৃষ্টি করছে
নাহিদ: মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের মাধ্যমে হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিল
এনসিপিসহ ১৪৪ দলের আবেদনে ত্রুটি, সংশোধনে ১৫ দিনের সুযোগ
রিজভী: মব জাস্টিস সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে
নাহিদ: বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে
সর্বশেষ খবর
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা
মিটফোর্ডের সামনের হত্যাকাণ্ডে পাথর ছোড়া আসামি গ্রেপ্তার
শহিদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালি
গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা
ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক

About
Home
Photo
Video
Search
Archive
Popular Links
Terms of Use
Privacy Notice
Sitemap
Connect With Us
Office: 48116830-31
Advertising: 48116865
Fax: News: 48116887

[email protected], [email protected], [email protected]
Copyright Ⓒ 2012-2022. 2A Media Limited, All Rights Reserved.
8/C, FR Tower, Panthapath, Dhaka 1207, Bangladesh.
Kazi Anis Ahmed, Publisher
x