বুধবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৩
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ।। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া যেন পুরোপুরি স্বচ্ছ ও দৃশ্যমান হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে কমিশনের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন সদস্যরা।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এ ছাড়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

প্রফেসর ইউনূস বলেন, ‘জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল হবে। এটি গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই প্রক্রিয়াটি যেন জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়, সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠক সরাসরি সম্প্রচার হচ্ছে, এতে জনগণ পুরো বিষয়টি ঘনিষ্ঠভাবে অনুসরণ করতে পারছে, যা ইতিবাচক সাড়া ফেলেছে দেশ-বিদেশে।’

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ জানান, দ্বিতীয় পর্বের সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আটটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। বাকি সাতটি বিষয়ে আলোচনার অগ্রগতি অব্যাহত রয়েছে।

প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘আপনাদের নিরলস শ্রমই এই ঐতিহাসিক প্রক্রিয়াকে সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে।’