শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জিয়া রাজাকারকে প্রধানমন্ত্রী করে দল গঠন করেছেন: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট ।। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করে রাজনৈতিক দল (বিএনপি) গঠন করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সিএনবি মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ মন্তব্য করেন।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ফয়জুল করীম বলেন, ‘জিয়াউর রহমান কাদের নিয়ে দল গঠন করেছেন জানেন? শাহ আজিজ। তিনি ছিলেন এক নম্বর রাজাকার। জিয়াউর রহমান তাঁকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। অথচ আজ বিএনপি স্লোগান দেয়—এই দেশে রাজাকার থাকবে না! কী আজিব জাহেল! আওয়ামী লীগের বিএনপির ওপর ক্ষোভটাই ছিল—জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠিত করেছিলেন।

অথচ এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিএনপিরা জানেই না তাদের নেতার প্রাইম মিনিস্টার কে ছিলেন, কয় (কতজন) মন্ত্রীতে কতজন রাজাকার ছিলেন। এরা জানেই না, স্লোগান দেয়।’

ফয়জুল করীম বলেন, ‘যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান এখন বিএনপির। যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে।’

মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন। সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।