বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জে কারফিউ বহাল

ডেস্ক রিপোর্ট ।। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে কয়েক দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ শনিবার রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

শনিবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার সকাল থেকে রাত ৮ট পর্যন্ত সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। তবে রাত ৮টা থেকে আবারও বহাল থাকবে কারফিউ।

জেলা প্রশাসক জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতি হলে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

পরিস্থিতি বিবেচনায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত করা হয়েছে। তবে ওইদিন তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখার পর আবারও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা কার্যকর করা হয়।

শুক্রবার দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাখা হয়। পরে রাত ১১টার দিকে আবারও কারফিউ শিথিল করে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জনগণের স্বাভাবিক চলাচলের অনুমতি দেন প্রশাসন।