রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৪১
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

দুমকিতে আংগারিয়া ইউনিয়ন বিএনপির পার্টি অফিস উদ্বোধন

মো: রাকিবুল হাসান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ।। নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকিতে উপজেলার আংগারিয়া ইউনিয়ন বিএনপির পার্টি অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করেন অতিথিরা।

উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: মিজানুর রহমান লালমিয়া’র সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কৃষি অনুষদের ডীন মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু, কেন্দ্রীয় উত্তর শ্রমিক দলের সদস্য জিএম সাহাজাদা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নকিব মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির আলম মিলন, মো. সাখাওয়াত হোসেন,সাবেক উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ মনির হোসেন,মোহাম্মদ আহসান ফারুক ও মাইনুল ইসলাম সোহেল,সাবেক উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. গেলাম মর্তুজা বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা ফরাজী ও মো. আবু তাহের, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেবাহান শিকদার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এসময় তারা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।