রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৫১
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বাকেরগঞ্জে স্কুল শিক্ষিকার কোচিং সেন্টারে হামলা,ভাংচুর

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারে স্কুল শিক্ষিকার কোচিং সেন্টারে স্থানীয় বিএনপি নেতা জাকির ডাকুয়ার বিরুদ্ধে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এসময় হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।হামলায় গুরুতর আহত শিক্ষিকা নিলীমা আক্তারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বিএনপি নেতা জাকির হোসেন ডাকুয়া স্থানীয় শেরে বাংলা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় (বোর্ড স্কুলের) সহকারী শিক্ষিকা নিলীমা আক্তার এর পরিচালিত মকিমাবাদ বাজারে কোচিং সেন্টারে বেশ কিছু দিন যাবৎ চাঁদা দাবী করে আসছিলেন।স্কুল শিক্ষিকা নিলীমা আক্তার চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তার উপর ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকাল ৪ টার দিকে জাকির ডাকুয়ার নেতৃত্বে তার আপন ভাই সাহেব ডাকুয়া সহ, দেলোয়ার ডাকুয়া, আমির আলি ডাকুয়া ও জাকির ডাকুয়ার ভাইয়ের ছেলেরা আনুমানিক ২০ জন মকিমাবাদ বাজারে স্কুল শিক্ষিকা নিলীমা আক্তার এর কোচিং সেন্টারে ঢুকে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে।এ সময় হামলার স্বীকার হন কোচিং সেন্টারের শিক্ষিকা “নিলীমা আক্তার” সহ শিক্ষক ফয়সাল ফকির, মুছাইব শিকদার, ও কোচিং এ অবস্থানরত ১০ জন শিক্ষার্থী। হামলাকারীরা কোচিং সেন্টারের বেঞ্চ, চেয়ার, ফ্যান, কম্পিউটার ভাংচুর করে ও কোচিং সেন্টারের অফিসিয়াল ক্যাশ লুট করে টাকা নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাধারন জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে স্কুল শিক্ষিকার উপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শেরে বাংলা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় (বোর্ড স্কুলের)সামনে গতকাল বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বরিশাল-গোমা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।পরে এসিল্যান্ড ও বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলাম বলেন,ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।তবে এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।