শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারীসহ সব ধর্মের শিক্ষার্থী থাকবে: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে নারী শিক্ষার্থীসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে ছাত্র রাজনীতিতে ভীতি ছড়ানো হয়েছে। এই ভীতির কারণেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে; যেটাকে ছাত্র শিবির শ্রদ্ধা জানায়। তবে ছাত্র শিবির ভীতিকর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বের করে আনতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি চাইলে তখনই হল কমিটি ঘোষণা করা হবে। কোনো কোনো ছাত্র সংগঠনের নিজস্ব এজেন্ডা না থাকায় অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে বিষোদগার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব বিষোদগার পরিহার করে সুস্থ ধারার শিক্ষার্থী বান্ধব কর্মসূচি পরিচালনার আহ্বান জানান ছাত্র শিবির সভাপতি।