রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

পদ্মার পানি উপচে ঢুকেছে বসতবাড়িতে, ডুবতে পারে ১২ জেলা

ডেস্ক রিপোর্ট ।। বৃষ্টি ও উজানের ঢলে দেশের নদ-নদীতে পানি বাড়ছে। বিশেষ করে তিস্তা, পদ্মা ও যমুনার পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি বা এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ১২ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় ডুবে গেছে ফসলি জমি, ঘরবাড়ি ও চরাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

শুক্রবার (১৫ আগস্ট) এ তথ্য পাওয়া যায়। টানা ভারি বৃষ্টিপাতের কারণে দেশের বেশ কিছু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে অন্তত ১২ জেলার বেশি নিম্নাঞ্চল বন্যার কবলে পড়তে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের ধরলা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে।

আগামী ৪৮ ঘণ্টা উক্ত নদীসমূহের পানি সমতল হ্রাস পেলেও তৃতীয় দিন পানি বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে, গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে, পরবর্তী চারদিন পানি সমতল হ্রাস পেতে পারে। পদ্মা নদীর পানি সমতল আগামী দুইদিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আরও বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে যা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। পরবর্তী দুদিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

রাজশাহী ও রংপুর বিভাগের আত্রাই, মহানন্দা, করতোয়া, ঘাঘট ও যমুনেশ্বরি নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আপার আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবা নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা উক্ত নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং উক্ত সময়ে আত্রাই নদী নওগাঁয় বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সুরমা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী দুইদিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী একদিন বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন স্বাভাবিক জোয়ার বিরাজমান থাকতে পারে।