বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি ও পুলিশ।

রোববার (২৪ আগস্ট) বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানিয়েছে, বরিশাল থেকে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় নেয়া হচ্ছে। আগামীকাল তাকে ঢাকার আদালতে হাজির করা হবে।

তৌহিদ আফ্রিদি জুলাই হত্যা মামলার আসামি বলেও জানিয়েছে সিআইডি।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে। তারপর তার ছেলে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।