রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৪৪
শিরোনাম :
দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন

বরিশালে “মা” ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান উপল‌ক্ষ্যে নৌ র‌্যা‌লি অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে ই‌লি‌শের প্রধান প্রজনন মৌসু‌মে “মা” ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান ২০২৫ উপল‌ক্ষ্যে নৌ র‌্যা‌লি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ৪ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে নগরীর ডিসি ঘাট থেকে কীর্তনখোলা নদীতে মা ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল কামরুল হাসান৷ বরিশাল জেলা
পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, নৌ পুলিশ সুপার বরিশাল অঞ্চল এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল মোঃ ওবায়দুল্লাহ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল রিপন কান্তিসহ আরও অনেকে। র‍্যাব-৮, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়নে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ। ব‌রিশাল জেলায়‌ মা ই‌লিশ রক্ষা‌র্থে অ‌ভিযান প‌রিচালনা ও সার্বক্ষ‌ণিক নদী পাহারা‌ নি‌শ্চিত করার জন‌্য ৫৪ টিম কাজ কর‌বে। ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান সফলভা‌বে বাস্তবায়‌নের লক্ষ্যে জেলা ও উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থেকে ৩০ জন এ‌ক্সি‌কিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেট নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে। ই‌লিশ আহর‌ণে বিরত থাকতে জে‌লে‌দের জন‌্য মান‌বিক সহায়তা কর্মসূচীর আওতায় ৬৬৫২৪ জে‌লে প‌রিবা‌রের জন‌্য ২৫ কেজি হা‌রে মোট ১৬৬৩.১০০ মে‌ট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হ‌য়ে‌ছে।