বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:২২
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

পিআরসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জামায়াতের স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট ।। জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার (১২ অক্টোবর) ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের কাছে একযোগে স্মারকলিপি দেন দলটির নেতারা।

ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। স্মারকলিপি দেওয়ার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া আগের নিয়মে নির্বাচনের দিকে অগ্রসর হন, আমরা বুঝব এ দেশের ১৮ কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনারা একটি দলের আনুগত্য করছেন। এ দেশের মানুষ এটি হতে দেবে না।

প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে তিনি বলেন, আপনার রাজনৈতিক পরিচয় আমরা জানি। আপনি কোন্ দলের আনুগত্য করেন আমরা জানি। আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন, আপনি সরে দাঁড়াবেন। কিন্তু কোনো চক্রান্তমূলক নির্বাচনের যদি পাঁয়তারা করেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।

গণভোট জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, গণভোটের ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। কিন্তু একটা রাজনৈতিক দল কোন কারণে নির্বাচনের আগে গণভোট চাচ্ছে না, আমাদের বুঝে আসে না।

তিনি যোগ করেন, ওই রাজনৈতিক দল গণভোটের সঙ্গে একমত ছিল না। জনগণ গণভোট চায় বলে তারা গণভোটে আসতে বাধ্য হয়েছে। কিন্তু গণভোটের টাইম ফ্রেমের ব্যাপারে এখন যে বক্তব্য তারা দিচ্ছে, সেই বক্তব্যের সঙ্গে এ দেশের মানুষের কোনো সম্পর্ক নাই। এ দেশের মানুষ আগে গণভোট চায়, জুলাই সনদের আইনগত ভিত্তি চায় এবং সেই জুলাই সনদের ভিত্তিতেই পিআর পদ্ধতির মাধ্যমে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে।