শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দেশের মোবাইল মার্কেট বন্ধ, ক্রেতাদের ভোগান্তি

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, স্টার প্লাজাসহ বড় সব মোবাইল মার্কেট বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা হাজারো ক্রেতা চরম ভোগান্তিতে পড়েন। কেউ নতুন ফোন কিনতে, কেউ পুরোনো ফোন মেরামত করতে এসেও ফিরে যেতে বাধ্য হন।

সারা দেশের মোবাইল বিক্রি বন্ধের এই ঘোষণার নেপথ্যে রয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এনইআইআর বাস্তবায়ন: মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে তারা এ ধর্মঘটের ঘোষণা দেন।

এর আগে গত রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস এবং সাংবাদিক মিজানুর রহমানকে ডিবি পুলিশ বাসা থেকে নিয়ে যায়। এই ঘটনাকে ‘অন্যায় আটক’ বলে ব্যবসায়ীরা আজ সকাল থেকে ডিবি অফিস ঘেরাও করেন। মিজানুরকে সকালে, আর পিয়াসকে সন্ধ্যা ৬টার দিকে ছেড়ে দেওয়া হয়।

এমবিসিবির একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো অভিযোগ ছাড়াই রাতে তুলে নিয়ে যাওয়াটা কোনোভাবেই মানতে পারছি না। আমরা ব্যবসায়ী, আমাদের ওপরেই কেন এত চাপ সৃষ্টি করা হচ্ছে? আমাদের সঙ্গে বসে কথা বলুক। কী করতে হবে, কোন নিয়মে করতে হবে—আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিক। কিন্তু এভাবে ২০-২৫ হাজার ব্যবসায়ীকে পথে বসিয়ে কী প্রমাণ করতে চায়?’

ব্যবসায়ীদের জানান, বর্তমান কর কাঠামো অনুযায়ী এনইআইআর চালু হলে ফোনের দাম অনেক বেড়ে যাবে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বাজারে ফোন কেনা কঠিন হয়ে পড়বে। উচ্চ শুল্কের কারণে লাগেজ ফোন (ব্যক্তিগতভাবে আনা অফিসিয়াল নন ফোন) বিক্রেতাদের ব্যবসা ধ্বংস হবে।

মুঠোফোন বিক্রেতা কামাল হোসেন জানান— লাগেজ ফোনে প্রস্তাবিত ৫৭% ভ্যাট–কর দিলে ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এতে অবৈধ পথ উৎসাহিত হবে এবং সরকার রাজস্ব হারাবে। বাজারে মাত্র ৯টি কোম্পানির এসেম্বেলিং করা ফোন দিয়ে গ্রাহকদের সব চাহিদা পূরণ সম্ভব নয়।

প্রসঙ্গত, অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে এনইআইআর ব্যবস্থা। এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে বলে আশা করছে সরকার।