মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ৩:৩৩
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক অভিযোগপত্রে স্বাক্ষর করেন। পরবর্তী শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এর আগে, ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন।

চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট রাজধানীর চকবাজার মডেল থানার বকশিবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সংগঠনের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মামলার বাদী ফজলুর করিমের ওপর আসামিরা হামলা চালায় এবং তিনি আহত হন।

এই ঘটনার পর, ২৬ অক্টোবর ২০২৪ ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।