সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৬
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

দুমকিতে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মিলাদ

মো: রাকিবুল হাসান,দুমকি পটুয়াখালী প্রতিনিধি ।।পটুয়াখালীর দুমকিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় পবিপ্রবি’র মেইনগেট সংলগ্ন উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান।জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব মিয়া, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন,সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক আহসান ফারুক, মোঃ মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম মিলন, মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন,

এছাড়াও উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন,সম্পাদক জাহিদ খান, সাবেক যুগ্ন আহ্বায়ক মোর্তুজা বিল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, সহশ্রমবিষয়ক সম্পাদক আব্দুল জব্বার গাজী, উপজেলা যুবদলের সদস্য রিপন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।