বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৩৬
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে শিশুসহ নিহত-২ আহত-২

মো: রাকিবুল হাসান,দুমকী পটুয়াখালী ।। সংবাদদাতা: পটুয়াখালীর দুমকীতে অটোরিকশা – সিমেন্টবাহী টমটম সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লেবুখালী বাউফল মহাসড়কের রাজাখালীর স্থানীয় পিছাখালী ব্রীজ সংলগ্ন এলাকায়  এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে বগা থেকে যাত্রীবাহী অটোরিক্সা পিছাখালী ব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী টমটম মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং  ঘটনাস্থলে রবিউল(৬)নিহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে  নিয়ে গেলে ইব্রাহিম খান(৬০)হাসপাতালে নিহত হন। অপর গুরুতর আহত সুমন সরদার(২৫) ও আঃ কাদের (৫০) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা আঃ কাদেরদের অবস্থা আশংকাজনক অপর আহত সুমনের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহত সকলের বাড়ি পাশ্ববর্তী বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন “সকাল সংবাদের এ প্রতিবেদক’কে” জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে দূর্ঘটনাকবলিত অটোরিকশা ও  টমটমটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।