বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৩২
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বরিশালে জুলাই যোদ্ধাদের সম্মানে বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের জুলাই যোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র বিবির পুকুর পাড় এলাকায় ডা. ইমান আলী টাওয়ারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলার অন্যতম সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলে বক্তব্যে বলেন, আমরা যারা ফ্যাসিস্ট আওয়ামীলীগকে বিতারিত করতে আন্দোলন করেছি সবাই জুলাই যোদ্ধা তাদের স্মরণেই আজ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন। যারা ২০২৪ এর জুলাই আগষ্টে আমাদের এই প্রিয় বাংলাদেশকে রক্ষা করার আন্দোলনে শহীদ হয়েছেন, যারা আহত হয়ে বেঁচে আছেন তাঁদের ঋণ কখনোই শোধ হবার নয়। আমি আমার তরফ থেকে ক্ষুদ্র পরিসরে কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করেছি।

আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দিবেন বলে আপনারা আশা রাখতে পারেন। এসময় বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ও জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের জন্য দোয়া করা হয়।

এছাড়াও বরিশালের বেশ কয়েকটি অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ। তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরিশালের জুলাই যোদ্ধাসহ আপামর জনতা।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও নানা শ্রেণী পেশার মানুষ।