বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩০
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতন, স্বামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী ও স্কুল পড়ুয়া ছেলেকে খুটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে সাহিদ শেখ (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ।

অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে সাহিদ শেখকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মাঝারদিয়া গ্রামের সাহিদ শেখের ছেলে আশিক ও স্ত্রী জাহানারা বেগম তার মাদক ব্যবসা বন্ধে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সাহিদ শেখ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুটিতে বেঁধে মারধর ও নির্যাতন করে।

এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পাশের গ্রামে এক আত্মীয় বাড়িতে আশ্রয় নেয়। এরপর স্বামীর বিরুদ্ধে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দেন জাহানারা। অভিযোগের পর থেকেই পুলিশ একাধিক স্থানে অভিযান চালায়।