শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:১২
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম

নিজস্ব প্রতিবেদক ।। দীর্ঘ বছর যাবত নানান কার্যক্রমের মধ্য দিয়ে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকছেন অধ্যাপক ফিরোজ আলম। পৌরসভার ৭নং ওয়ার্ডে তার বাসা। যদিও স্থায়ী নিবাস রয়েছে পাদ্রিশিবপুরে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস পেরিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির। দেউড়ি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ফিরোজ আলম। ইতিমধ্যে জামায়াতের পক্ষ থেকে তাকে বাকেরগঞ্জ পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে ফিরোজ আলম মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, আপামর সাধারণ মানুষ চাইলে তিনি পৌরবাসীর খেদমতে প্রস্তুত। কেননা একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে তিনি আর কোন দলের থাকেন না। সকল দল মতের মানুষের কল্যাণই হয় তার কাজ। সে হিসেবে সর্বস্তরের মানুষের সাথে দীর্ঘ বছর যাবত আত্মিক সম্পর্ক গড়েছেন ফিরোজ আলম।

তবে স্থানীয়রা বলছেন, জনসাধারণের মাঝে ফিরোজ আলমের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তার মত সৎ, দক্ষ ও সদালপী মানুষ যদি মেয়র পদপ্রার্থী হন তাহলে দলমত ধর্ম নির্বিশেষে সকলে তা সাদরে গ্রহণ করবেন।