সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি ও যুগ্মসম্পাদক সহ একাধিক পদে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে পদায়ন করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

গত শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

১২৭ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ একাধিক পদে ছাত্রলীগের নেতাকর্মী রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, কমপক্ষে ১৫-২০ জন ছাত্রলীগের সক্রীয় কর্মীকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ সংশ্লিষ্ট বেশ কিছু ছবি ও তথ্য এসেছে প্রতিবেদকের নিকট।

এনিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে স্বয়ং ছাত্রদলের মধ্যেই। ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের পাশাপাশি ক্যাম্পাসের সরব ছাত্রসংগঠনের নেতারাও ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন, আমরা জানিও না এতসংখ্যক ছাত্রলীগের সক্রিয় কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি প্রকাশ হবে।

ছাত্রদলের ত্যাগী এসব নেতা হাতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন । অনেকে একে ছাত্রলীগের পুনর্বাসন হিসেবে আখ্যা দিচ্ছেন।

‎অভিযোগকারীদের তথ্যানুযায়ী ছাত্রদলের নতুন কমিটি ও বিগতদিনের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী ‎কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ৪নম্বর সহ-সভাপতি মিঞা বাবুল, ৩নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ২২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম, ১১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন, ১২নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইমরান, ২০নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ নুর কাফি, ৫ নম্বর সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকভীর সিয়াম, ৯নম্বর সহ সাংগঠনিক সম্পাদক প্রিতম দাস, ১০নম্বর সহ সাংগঠনিক সম্পাদক বর্ণ বরন সরকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবিন আহমেদ তানভীর।

ছাত্রলীগ সংশ্লিদের নিয়ে ছাত্রদলের কমিটির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, ছাত্রলীগের সংখ্যাটা আরো বেশি হবে।

এছাড়াও এই কমিটি প্রকাশে ববির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নেয়া হয়নি বলেও অভিযোগ করেন ওই নেতা।

এবিষয়ে কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক তারেক হাসান বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাদের অবদান ছিলো তারা অন্যরাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকলেও যাদের নিয়ে বিতর্ক নেই তাদেরকে রাখা হয়েছে।

কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা ও সিনিয়র জুনিয়রদের মেইনটেইন না করার বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারির সাথে পরামর্শ করে কমিটি দেয়া হয়েছে, এখানে নতুন করে কোনো বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান তিনি।