রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৪৮
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট ।। শিক্ষায় বিনিয়োগ করুন,জীবন বদলে দিন বিষয়ক প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর বাস্তবায়নে গণস্বাক্ষরতা অভিযান এর সহযোগিতায় বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা।বিশেষ অতিথি ছিলেন,সনাকের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা,বীর মুক্তিযোদ্ধা কে,এস,এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বরিশাল সেভ দ্যা চিলড্রেন এর ফিল্ড অফিসার মোঃ আল আমিন।

সেইন্ট বাংলাদেশ এর পরিচালক মোঃ বেলায়েত হোসেন এর সঞ্চালনায় সভায় ধারনাপত্র ও প্রস্তাবনা পেশ করেন
সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

সভায় বক্তারা বলেন, শিক্ষায় বিনিয়োগ করুন জীবন বদলে দিন”। শিক্ষায় বিনিয়োগ মানে কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং নতুন প্রযুক্তি, কারিগরি দক্ষতা এবং সৃজনশীলতা শেখার জন্য বিনিয়োগ করা, যা একটি সুশিক্ষিত ও উন্নত জাতি গঠনে অপরিহার্য।একটি জাতির টেকসই উন্নয়ন এবং ব্যক্তিগত সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা। শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি জীবনযাপনের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সুযোগ সৃষ্টির সেরা হাতিয়ার।সব স্তরে বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হয়, যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে।সঠিক ভাবে শিক্ষাখাতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া সম্ভব।সুপ্ত প্রতিভার বিকাশের মাধ্যমে শিক্ষা মানুষকে স্বাবলম্বী করে তোলে এবং উন্নত আয়ের পথ খুলে দেয়।

বক্তারা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। গ্রামীণ এলাকায় ইন্টারনেট ও ডিজিটাল সুবিধার অভাবে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় পিছিয়ে পড়ছে। পাশাপাশি সামাজিক সমস্যার মধ্যে অল্প বয়সে বিয়ে ও পরিবারে সচেতনতার অভাব মেয়েদের শিক্ষায় বড় বাঁধা হিসেবে চিহ্নিত করা হয়।

এছাড়াও অন্যান্যদের মাঝে সভায় আরো বক্তব্য রাখেন সেইন্ট বাংলাদেশ এর প্রোগ্রাম ফোকাল মোঃ সিরাজুল ইসলাম সহ বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।