বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪৬
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট ।। পার্টনারস ফর প্রসপারিটি (পিএফপি) প্রোগ্রামের আওতায় বরিশাল বিভাগীয় স্থানীয় সংগঠন সমূহের নিকট চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর বাস্তবায়নে মুসলিম চ্যারেটি এর সহযোগিতায় বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা।বিশেষ অতিথি ছিলেন,সনাকের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা,বীর মুক্তিযোদ্ধা কে,এস,এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বরিশাল সেভ দ্যা চিলড্রেন এর ফিল্ড অফিসার মোঃ আল আমিন, সেইন্ট বাংলাদেশ এর পরিচালক মোঃ বেলায়েত হোসেন, সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী, সেইন্ট বাংলাদেশ এর প্রোগ্রাম ফোকাল মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা বলেন, মুসলিম চ্যারেটি স্থানীয় বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানবতার জন্য কাজ করে যাচ্ছে।আমরা সরকারি ভাবেও বিভিন্ন ভাবে একই উদ্দেশ্য মানবতার জন্য কাজ করে যাচ্ছি। মূলত স্বচ্ছতার সাথে কাজ করাটাই আমাদের স্বার্থকতা।

মুসলিম চ্যারেটি এর কমিউনিটি সাপোর্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

উল্লেখ্য, অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৮ টি সংগঠনের মাঝে চেক প্রদান করা হয়।