বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৫০
শিরোনাম :
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট ।। এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) বরিশাল জেলা শাখার উদ্যোগে “বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১২ মে) সকাল ১১ টায় নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডাব বরিশাল জেলা শাখার সদস্য সচিব হাসিনা বেগম নীলা।এডাব ও সেমিনার সম্মন্ধে ধারণা উপস্থাপন করেন এডাব বরিশাল বিভাগীয় সমন্বয়কারী কে এম জাহাঙ্গীর আলম (বাবু)।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশের প্রোগ্রাম ফোকাল মো. সিরাজুল ইসলাম। তিনি তার উপস্থাপনায় দেশের সামগ্রিক উন্নয়নে এনজিওদের অবদান, চ্যালেঞ্জ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিত কাজের গুরুত্ব তুলে ধরেন।

পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অংশগ্রহণকারীরা। আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন একাত্তর টিভির বিধান সরকার, প্রথম আলোর এম জসিম উদ্দিন, চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, মাই টিভির পারভেজ রাসেল, ডিবিসি নিউজের জিহাদ, দক্ষিণের প্রতিবেদন পত্রিকার সুমাইয়া জিসান, খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি সিহাব তোহা এবং জালাল আহমেদ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমে এনজিওদের কার্যকর ভূমিকার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইতিবাচক পরিবর্তন আনতে এনজিও ও মিডিয়ার যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে এডাব বরিশাল জেলা শাখার সভাপতি ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির সকলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।