রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১০
শিরোনাম :
জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীকে কথা না শুনলে গ্রেফতারের হুমকি দিয়েছেন বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ। এমন অভিযোগ উল্লেখ করে বরিশাল মেট্রপলিটন পুলিশ কমিশনারের কাছে ১১ মে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন।

অভিযোগপত্রে অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, আমি বরিশাল জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। কাউনিয়া ব্রাঞ্চ রোডে আমার বাসায় রাস্তার নিম্নাংশে পয়োনিস্কাশনের কাজ চলছিল।

কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোন কারন দর্শানো ছাড়াই কাজ বন্ধ করার নির্দেশ দেন। এ বিষয়ে মামলা চলমান আছে এবং কোন স্থিতাবস্থা জারী নেই মর্মে জানালেও তিনি তা আমলে নেননি। আদালতের নির্দেশনা অনুযায়ী পানিনিস্কাশনের কাজে কোন বাঁধা নেই। আদালতের এসব বিষয়ে তিনি তোয়াক্কা না করে উল্টো কাজ বন্ধ না করলে আমাকে গ্রেফতার করার হুমকি দেন। ওসি যে কোন ভাবে প্রভাবিত হয়ে এমন এক পাক্ষিক কাজ করছেন এবং সে কারনেই অশোভন আচরণ করেছেন। তাছাড়া মামলার বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি জোরপূর্বক সালিসে বসার চাপ দিচ্ছেন। আমি তার বিহীত ব্যবস্থা চেয়ে পুলিশ কমিশনার মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, আমি দুই পক্ষকে মঙ্গলবারের মধ্যে বসে সমাধান করতে বলেছি। সে পর্যন্ত কাজ বন্ধ করা হয়েছে। আইনজীবীকে গ্রেফতারের হুমকির বিষয়টি অস্বীকার করেন ওসি সনজিত।