শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া (নিমতলা) এলাকায় ব্যাপক সুবিধা সহ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী ফ্রি চক্ষু চিকিৎসাপত্র গ্রহণ করেন। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বাদলপাড়া কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন। ক্যাম্প বাস্তবায়ন করে বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।

সকাল ৯টায় ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ। ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে যান বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. এস.এম ইকবালুর রহমান সেলিম এবং বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফিরোজ আলম।

এছাড়া উপস্থিত ছিলেন চরামদ্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারি মুফতি রেদওয়ানুল হক এনাম, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মনির হোসেন হাওলাদার, বিএনপি নেতা মঈনদ্দিন বাদশা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, উপজেলা জামায়াত নেতা মাওলানা রেদওয়ান উল্লাহ শাহেদী, স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন, মাওলানা সেলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে ঔষধ ও বিদেশী লেন্স সহ সম্পূর্ণ ফ্রি ছানি অপারেশন এবং ঔষধ সহ নেত্রনালী অপারেশন সম্পূর্ণ ফ্রি করার ব্যবস্থা করা হয়। তাছাড়া প্রায় শতাধিক গরীব রোগীকে ফ্রি চশমা দেওয়া হয়।

চিকিৎসা গ্রহণ শেষে সেবাগ্রহীতারা বলেন, এই প্রথম একটি চক্ষু ক্যাম্পে এতগুলো ফ্রি সুবিধা পেলাম। একদিকে বিশেষজ্ঞ চিকিৎসক ভিজিট ছাড়াই রোগী দেখেছেন, ফ্রি চশমা দিয়েছেন, অপারেশন ও ঔষধ সবই ফ্রি ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এত যত্নসহকারে দেখায় আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পের কার্যক্রম যাতে অব্যাহত থাকে সে বিষয়ে দাবি তোলেন এলাকাবাসী।