শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ

স্টাফ রিপোর্টার ।। অনুসন্ধানধর্মী জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আহমেদ বায়েজিদ। তিনি বর্তমানে বরিশালের আঞ্চলিক দৈনিক আমাদের বরিশাল-এর যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২ জুলাই, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে স্টাফ করেসপন্ডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। জানা গেছে, আহমেদ বায়েজিদ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অ্যাড. এস. এম. রফিকুল ইসলাম সম্পাদিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে দৈনিক সত্য সংবাদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক বাংলার বনে, দৈনিক আলোকিত বরিশাল এবং দৈনিক দেশ জনপদ-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের রানিরহাট গ্রামের বাসিন্দা আহমেদ বায়েজিদ শিক্ষাজীবনে বরিশাল নগরীর চৈতন্য মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল সিটি কলেজ থেকে এইচএসসি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল থেকে স্নাতক (অনার্স) সম্পন্ন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। তার নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে সহকর্মীরা আশা প্রকাশ করেছেন।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদি হাসান বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আমরা সবসময় আপসহীন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি, অনিয়ম ও জনভোগান্তির বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরাই আমাদের অঙ্গীকার। আহমেদ বায়েজিদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। তিনি নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং পত্রিকার সুনাম অক্ষুন্ন রেখে সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা।”