রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:০৬
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া অগ্নিকাণ্ডে ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. খলিলুর রহমানের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (৩ জুলাই) তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় রহমাতুল্লাহ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো-দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই নির্দেশনা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা কেবল নির্বাচনকে সামনে রেখে নয়, বরং মানুষের সুখে-দুঃখে, সুবিধা-অসুবিধায় এবং দুর্যোগের প্রতিটি মুহূর্তে পাশে থাকে। অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অন্যতম মানবিক অঙ্গীকার।

তিনি আরও বলেন, একটি পরিবারের মাথা গোঁজার একমাত্র আশ্রয় আগুনে পুড়ে যাওয়ার কষ্ট অত্যন্ত বেদনাদায়ক। এ কঠিন সময়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত সহযোগিতার মাধ্যমে পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ.সালাম রাঢ়ী, কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম চুন্নু, বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান, চরমোনাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান পান্নু, ইয়াসিন সিকদার চুন্নু, রফিকুল ইসলাম ঘরামী, ইউনিয়ন বিএনপি নেতা মোসলেম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।