মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৩০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

ডেস্ক রিপোর্ট ।। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর এর নেতৃত্বে বরিশাল সদর উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার(২০ আগস্ট) সকালে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করেন।

পরিছন্নতা কার্যক্রমে বিদ্যালয়ে শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী বৃন্দ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ মনিটরিংয়ে এ কার্যক্রম অব্যাহত।

পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা বিনির্মাণে এটি একটি সবুজ পদক্ষেপ বলে উল্লেখ করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা। এ সময় তিনি বিভিন্ন স্কুলে পরিদর্শন করেন। স্কুল গুলো হচ্ছে,দরগাবাড়ি সপ্রাবি।পূর্ব গণপাড়া সপ্রাবি, কাশিপুর।কাশিপুর সপ্রাবি, পরিচ্ছন্নতা অভিযান।
বিল্ববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,পরিচ্ছন্নতা অভিযান।
কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা স্থির চিত্র।ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়,কলেজ রোড, বরিশাল।আলহাজ্ব আবদুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় বরিশাল সদর।

এছাড়াও তিনি জানান বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস প্রতিযোগিতার আয়োজন করা হবে। এক্ষেত্রে একমাস মূল্যায়নের মাধ্যমে সবচেয়ে পরিচ্ছন্ন ও নান্দনিক তিনটি প্রতিষ্ঠান ক্যাম্পাস কে পুরস্কৃত করা হবে।

এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ,সভাপতি এবং সংশ্লিষ্ট সকলে সম্মানিত হবেন।