শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৫৯
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জ্বলছে অস্ট্রেলিয়া! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

অনলাইন ডেস্ক|| দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। ইতিমধ্যেই বুনিপ স্টেট পার্কের একাধিক বাড়ি দাবানলে পুড়ে গেছে। সামনে যা পাচ্ছে তাই পুড়িয়ে ছারখার করে দিচ্ছে আগুন। পরিস্থিতি যা, তাতে আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন।

শুক্রবার বাজ পড়ে প্রথম আগুন লাগে বনাঞ্চলে। তারপর বেড়েই চলেছে আগুন। কাজে নেমেছেন সাড়ে আটশো দমকল কর্মী। তৈরি রয়েছে একশটি গাড়ি, হেলিকপ্টার। আকাশপথে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। বাসিন্দাদের বাড়ি ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে প্রশাসন।

স্থানীয় এক বাসিন্দা জানান, নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া সত্যি খুব কঠিন সিদ্ধান্ত। সবকিছু পুড়ে যাবে। আমরা নিজেরাও বাঁচব কিনা জানি না। কি কি সঙ্গে নেব, তাও জানি না।