মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১৪
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

রাজবাড়ীতে বাসের ধাক্কায় মাহেন্দ্রর ৫ যাত্রী নিহত

ডেক্সরিপোর্ট  রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট সেতু এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে নারী-পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ছোট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে দুজন নারী ও তিনজন পুুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মাসুদ পারভেজ বলেন, খানখানাপুর ছোট সেতু এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা মাহেন্দ্রর যাত্রী। এ ঘটনায় ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।