মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৩
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

ভোলায় নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ তিন দিন পর খাল থেকে উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ফরাজীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী সুরাইয়া(৭) নিখোঁজ হওয়ার তিন দিন পর খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার(১২জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে রসুলপুর ৪নং ওয়ার্ডের বারানীর খালে সুরাইয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়।

সুরাইয়া শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের সুমনের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুরাইয়া স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে আসে। বেলা হওয়ার পরও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুজতে স্কুলে এসে জানতে পারে সুরাইয়া স্কুলে আসে নাই। অনেক খোঁজা খুজিঁর পর আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রসুলপুর গ্রামের ৪নং ওয়ার্ডের হাকিম চৌকিদার বাড়ির সামনে বারানীর খালে সুরাইয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয় তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছে মেয়েটি স্কুলে আসার সময় সাকোঁ থেকে পরে গিয়ে খালে ডুবে যায়। কেউ বলছে অন্য কথা।

ররিবার বেলা ১১টার দিকে জানায়ার নামাজ শেষে সুরাইয়ার দাফন সম্পন করা হয়েছে।

এদিকে স্কুল ছাত্রী সুরাইয়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আগামী দিন সোমবার সকালে ফরাজীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে শশীভূষণ থানার উপ-পরিদর্শক(এসআই) রাজিব জানান, এই বিষয়ে আমার জানা নাই খোঁজ নিয়ে জানাবো।