মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৪
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের জনজীবনে চমর ভোগান্তি

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডায় জবুথবু অবস্থা সাধারণ মানুষের।

আজ রবিবার (১২ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে চার শতাধিক চরাঞ্চলে বসবাসকারী মানুষের। এমন অবস্থায় তীব্র শীতের দাপটে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষগুলো। অনেকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হলেও কনকণে ঠাণ্ডায় কাহিল হয়ে পড়ছেন।

এদিকে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় বোরো আবাদ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের অনেকে জানান, বেশ কিছুদিন ধরে তীব্র শীতে বোরো বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, আজ রবিবার সকালে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।