মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১৩
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

রাঙ্গামাটিতে শিশুর গলা কেটে দিল সৎ মা

ডেক্সরিপোর্ট  পারিবারিক কলহের জের ধরে রাঙামাটি শহরে সৎ মায়ের বিরুদ্ধে ফারজান (৪) নামের এক শিশুকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে দিকে শহরের জেলা প্রশাসক (ডিসি) অফিস সংলগ্ন সোনালী ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় কাউছার ফেরদৌস (২৬) নামের ওই নারীকে আটক করেছে পুলিশ। তিনি শহরের রিজার্ভ বাজার পুরানপাড়ার বিপু তালুকদারের প্রথম স্ত্রী।

জানা গেছে, দ্বিতীয় স্ত্রীসহ শিশু ফারজানকে নিয়ে বিপু তালুকদার রাঙামাটি শহরের সোনালী ব্যাংক এলাকায় বসবাস করেন। প্রথম স্ত্রী কাউছার থাকেন আলাদা বাড়িতে। ওই ঘরে তাদের দুটি সন্তান রয়েছে। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকতো। এক পর্যায়ে রবিবার কাউছার একটি ছুরি নিয়ে দ্বিতীয় স্ত্রী ফারাজানার বাসায় ঢোকেন। এ সময় ফারজানা আত্মরক্ষার জন্য টয়লেটে আশ্রয় নেন এবং চিৎকার করতে থাকেন। এদিকে কাউছার ফারজানাকে না পেয়ে তার চার বছরের শিশু ফারজানের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এসময় চিৎকার শুনে এলাকাবাসী এসে কাউছারকে আটক করে এবং আশঙ্কাজনক অবস্থায় ফারজানকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রাঙামাটি জেলারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর বলেন, “ফারজান নামের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে, তবে আশঙ্কামুক্ত নয়। তাকে চট্টগ্রামে রেফার করা হবে।”

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক রনি বলেন, সৎ মা কাউছারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।