বুধবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২৪
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

‘আইজিপি ব্যাজ’ অর্জন করায় বিএমপি’র ডিসি ট্রাফিক খাইরুল আলমকে পুলিশ কমিশনার সাহাবুদ্দিন খানের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক  কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ অর্জন করায় বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলমকে পুলিশ কমিশনার মো: সাহাবুদ্দিন খান ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

রবিবার (১২ জানুয়ারী) সকাল ১০ টায় বরিশাল পুলিশ লাইনসে ফুলেল শুভেচ্ছা জানান,বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার মো: সাহাবুদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মোঃ সালেহ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোকতার হোসেন,উপ-পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন মজুমদার প্রমূখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় রাজার বাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশ সপ্তাহে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলমকে প্রদান করেন।