বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৫৯
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

রমজান উপলক্ষে ২২ মার্চ থেকে সারাদেশে টিসিবির পন্য বিক্রয় শুরু হবে

ডেক্সরিপোর্ট: পবিত্র রমজান উপলক্ষে ২২ এপ্রিল থেকে সারা দেশে এক যোগে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ।

আগামী  ৭ মে মাসে পবিত্র রমজান শুরু হবে।

টিসিবির মুখ্য কর্মকর্তা (বাণিজ্য) এম শিহাবুর রহমান বলেছেন, পবিত্র রমজান উপলক্ষে ২২ এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে এক যোগে খুচরা বাজারের চেয়ে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হবে।

তিনি জানান, এই কর্মসূচির অধীন দুই হাজার থেকে আড়াই হাজার টন ভোজ্য তেল, দুই হাজার টন চিনি, ১ হাজার থেকে ১ হাজার ১০০ টন মসুর ডাল, ১ হাজার ৫০০ টন ছোলা এবং এক হাজার টন খেজুর বিক্রয় করা হবে। সারা দেশে ট্রাকে করে ১৮৭টি স্পটে, রাজধানীতে ৩৫ টি স্পটে, চট্টগ্রামে ১০টি স্পটে, প্রতিটি বিভাগে পাঁচটি করে এবং প্রতিটি জেলায় একটি করে স্পটে মোট ২ হাজার ৮২৭ জন ডিলার ট্রাকে করে এই পণ্য বিক্রয় করবেন।

তিনি আরও জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়তে পারে এবং নিম্ন আয়ের লোকেরদের কোনো কষ্ট না হয়, এ জন্য টিসিবি রমজান মাস শুরুর আগেই খোলাবাজরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করতে যাচ্ছে।

তবে এসব পণ্যে বিক্রয় মূল্য এখনো নির্ধারিত হয়নি। খুব শিগগির সরকার মূল্য নির্ধারণ করে দেবেন।

সরকারি সূত্রে বলা হয়েছে, রমজানের শেষ দিন পর্যন্ত টিসিবির পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে।